চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে  ১৬ ঘণ্টার আল্টিমেটাম সিইউজে’র

আমাদের ডেস্ক :    |    ০৮:৫৭ পিএম, ২০২০-১০-৩১

সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে  ১৬ ঘণ্টার আল্টিমেটাম সিইউজে’র


 


নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ১৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সিইউজে। এই সময়ের মধ্যে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করতে ব্যর্থ হলে রোববার সকাল ১১টায় সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে পালন করা হবে অবস্থান কর্মসূচি। 
তিন দিন পরও নিখোঁজ সাংবাদিক সরওয়ারের সন্ধান না পাওয়ায় সমাবেশে উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একজন গণমাধ্যমকর্মীর নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইংগিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমে আঘাত করে কারা ফায়দা লুটতে চায়, কারা সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়, সেসব  ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ বলেন, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততদিন রাজপথ ছাড়বে না সাংবাদিক সমাজ। 
গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপহরণের ঘটনা হয়েছে  মন্তব্য করে  নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিতে সাংবাদিক সমাজের পাশে ছিলেন। নিখোঁজ সাংবাদিক সরওয়ারকে দ্রুত উদ্ধারেও চট্টগ্রামের সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। একইসাথে যারা এই অপহরণ কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।
সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও হাইকোর্টের অতিরিক্ত এটর্নী জেনারেল এ এইচ এম জিয়া উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ ও সহ-সভাপতি অনিন্দ্য টিটো, জাতীয় পার্টির নেতা তপন চক্রবর্তী, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  লতিফা আনসারি রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু, যমুনা টেলিভিশনের  ব্যুরো প্রধান জামশেদ রেহমান, আজকের সূর্যোদয়ের সহকারি সম্পাদক জোবায়ের সিদ্দিকী, সাংবাদিক মোস্তফা ইউসুফ ও কামরুল ইসলাম, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের স্ত্রী জেসমিন সরওয়ার, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু, সহকারি পিপি এডভোকেট নজরুল ইসলাম, মানবাধিকার নেতা আমিনুল ইসলাম বাবু, বেসরকারি কারা পরিদর্শক সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন কচি, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ  মহররম হোছাইন। 
বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন মহানগর জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন, যুবলীগের কেন্দ্রিয় নেতা জাহেদুর রহমান সোহেল, ইসলামিক ফ্রন্টের নেতা মঈনুদ্দীন হালিম, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতা সারোয়ার আলম মনি, বিএসটিআই  এর  প্যানেল আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, মহানগর ছাত্রলীগের  সহসভাপতি রোমেল বড়ুয়া রাহুল, চন্দনাইশ ,সমিতি চট্টগ্রামের নেতা কফিল উদ্দিন, সংগঠক নোমান উল্লাহ বাহার, মহানগর ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক আবু হানিফ রিয়াদ, উপ ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান  রনি, লেখক মাহমুদুল হক আনসারি, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারি।   
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর